মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি *** ‘লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস’ *** আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী *** বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি *** নির্মূলের লক্ষ্যের বছরেই হামের প্রাদুর্ভাব *** সরকারি দলের সংসদীয় সভা বিকেলে *** অসংক্রামক রোগে মৃত্যু বেশি, থেমে নেই সংক্রামক রোগও *** দেশে হঠাৎ কেন হামের প্রাদুর্ভাব *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন আজ *** ডিবি কার্যালয়ে শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে

ভয়ংকর সব প্রাণীর চামড়া দিয়ে কী বানানো হয় দেখুন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ৩১শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেক প্রাণী রয়েছে (সাপ, কুমির, হরিণ, বাঘ, হাতি) যেগুলোর চামড়ার দাম লাখ লাখ টাকা। এসব প্রাণীর চামড়া দিয়ে তৈরি হয় বিলাসবহুল জামা, জুতা, ব্যাগ এমনকি বেল্টের মতো পণ্য। কিন্তু বিশ্বে ভয়ংকর সব প্রাণীর চামড়া দিয়ে কী বানানো হয়? কোথায় বিক্রি হয় আর কারা এর ক্রেতা?

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় হাতির চামড়া। যার প্রতি বর্গফুট চামড়ার দাম ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত। মজবুত ও টেকসই এই চামড়া দিয়ে তৈরি করা হয় দামি দামি সব পণ্য। আইন অনুযায়ী যদিও সারা বিশ্বে হাতি শিকার ও এর চামড়া বিক্রি পুরোপুরি নিষিদ্ধ, তবুও চীনের কালোবাজারে অবৈধভাবে হাতির চামড়ার ব্যবসা হয়। প্রতিবেশী দেশ মিয়ানমারের চোরা শিকারিরা অবৈধভাবে হাতি শিকার করে থাকে।

সাধু পানির কুমির বা এলিগেটরের চামড়ার দামও আকাশচুম্বী। প্রতি বর্গফুট কুমিরের চামড়ার দাম প্রায় ২ লাখ টাকার কাছাকাছি। অভিজাত নানা ডিজাইনের ব্যাগ ও জুতা বানাতে এই চামড়া সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কুমিরের চামড়ার আসল বিশেষত্ব হলো এই চামড়া দিয়ে খুব সহজেই নজর কাড়া ডিজাইনের সব পন্য তৈরি করা যায়। ২০১৭ সালে হংকং এর একটি নিলামে এলিগেটরের চামড়া দিয়ে তৈরি একটি ডায়মন্ডযুক্ত হ্যান্ডব্যাগ বিক্রি হয়েছিল প্রায় ৩৮ কোটি টাকায়।

আরো পড়ুন : যে দেশে বাসে চড়তে লাগে না টাকা!

সমুদ্রের ভয়ংকর মাছ হাঙরের চামড়াও অনেক মূল্যবান। অস্ট্রেলিয়াতে হাঙরের চামড়া দিয়ে তৈরি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। গভীর সমুদ্রের ভয়ানক এই মাছের প্রতি বর্গফুট চামড়া বিক্রি হয় সর্বোচ্চ ১১ লাখ টাকায়। অন্য যেকোনো প্রাণীর চামড়ার তুলনায় হাঙর মাছের চামড়া খুবই নরম ও টেকসই হয়ে থাকে। বিশেষ করে হাঙরের চামড়া দিয়ে ঘড়ি ও ব্যাগ তৈরি করা হয়।

সামুদ্রিক স্টিংরে মাছের চামড়াও বেশ মূল্যবান। বাংলাদেশে এই মাছটিকে শাপলাপাতা মাছ নামেই চেনেন অনেকেই। এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকার সমুদ্র উপকূলে এই মাছ পাওয়া যায়। স্টিংরে মাছের চামড়া দূর থেকে দেখলে মনে হয় এর উপরিভাগে ছোট ছোট হীরার টুকরো বসানো আছে। তাছাড়া সূর্যের আলো পড়লে হীরের মতো জ্বলজ্বল করে। আন্তর্জাতিক বাজারে মাছটির প্রতি বর্গফুট চামড়া বিক্রি হয় ৮০ হাজার থেকে ১ লাখ টাকায়। স্টিংরের চামড়া দিয়ে তৈরি ঘড়ি, মানিব্যাগ, বেল্ট ও ব্যাগের দামও আকাশচুম্বী।

মূল্যবান প্রাণীর চামড়ার তালিকার একবারে শেষে রয়েছে সাপের চামড়া। বিভিন্ন প্রজাতির সাপের চামড়ার দাম ভিন্নভিন্ন হয়ে থাকে। তবে অজগরের চামড়াই বিক্রি হয় সবচেয়ে বেশি দামে। বিশ্বের অনেক নামিদামি ফ্যাশন ব্র্যান্ড সাপের চামড়া দিয়ে দামী আকর্ষণীয় সব পণ্য তৈরি করে থাকে। হ্যান্ডব্যাগ, বেল্ট, ঘড়ি, জুতোসহ অত্যন্ত ব্যয়বহুল জিনিসপত্র তৈরি করা হয় সাপের চামড়া দিয়ে।

এস/  আই.কে.জে

প্রাণী অজানা তথ্য চামড়া প্রাণীজগৎ পৃথিবীর প্রাণী চামড়া পণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250